উত্তরা ১২ নম্বর সেক্টরে বিএসটিআই-১১ এপিবিএনের যৌথ অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ১১ এপিবিএনের যৌথ অভিযানে দুইটি মামলা দায়ের করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ১১ এপিবিএনের এসআই (নিরস্ত্র) মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম বিএসটিআই কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিএসটিআই আইন, ২০১৮-এর ২৪/৭/৪১ ধারায় অপরাধের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় এবং দুইটি মামলা দায়ের করা হয়েছে।

বিএসটিআই ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মানহীন ও আইনবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *