সোনারগাঁয়ের কাঁচপুরে র‌্যাব-১১’র অভিযানে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

তবে অস্ত্রটি কার এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *