ফতুল্লায় খাজা গুরুর মালাং বাবার ৫০তম বার্ষিক ওরশ রোববার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পলাশ চন্দ্র সেন

নারায়ণগঞ্জের ফতুল্লায় শায়খুল ইসলাম হযরত খাজা গুরুর মালাং বাবা (রহ.)-এর ৫০তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এ ওরশ অনুষ্ঠিত হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ওরশের প্রধান আয়োজন অনুষ্ঠিত হবে ফতুল্লার সন্তাপুরে প্রধান খলিফা সূফী শাহেনশাহ খাজা বাবা হযরত আলী চিশতী (রহ.)-এর মাজার শরীফে। পাশাপাশি কুষ্টিয়ার গোয়ালপাড়ায় প্রধান খলিফা খাজা বাবা হযরত মাওলানা শহীদ সোলেমান শাহ চিশতী (রহ.)-এর দরবারেও কর্মসূচি পালনের কথা রয়েছে।

ওরশ উপলক্ষে মিলাদ, দোয়া, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-আশেকান ও ধর্মপ্রাণ মানুষের সমাগম হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর সকাল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম চলবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ওরশকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং আয়োজকদের নির্ধারিত নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *