জামালপুর প্রতিনিধি জানান, :গত ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, জেলার ৭ নম্বর ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী মুন্সী নায়েব আলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি খেলাধুলার আয়োজনকে ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, স্কুল পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করেই বিদ্যালয় মাঠে খেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সভাপতি এবং ৭ নম্বর ঘোড়াধাপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিমুর রহমান সেলিমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে তাঁর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ধরনের প্রচারণার প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ সেলিমুর রহমান সেলিম বলেন, কোনো অভিযোগ থাকলে বিভ্রান্তি বা গুজব না ছড়িয়ে তথ্য-প্রমাণসহ তা উপস্থাপন করা উচিত।
তিনি জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছিল—বিষয়টি তিনি পরে জানতে পারেন। তবে বড় ধরনের কোনো ফুটবল ম্যাচ আয়োজনের বিষয়ে তাঁর জানা ছিল না বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “অপপ্রচার নয়, সত্য ও তথ্যের ভিত্তিতে কথা বলুন এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।”
খেলাধুলার আয়োজনকে কেন্দ্র করে ছড়ানো বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক তথ্য জানার দাবি জানিয়েছেন স্থানীয়রা।