নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগের সহ-সভাপতিসহ ২২ জন গ্রে’প্তার.


আসিফ আহমেদ রানাঃ সিদ্ধিরগঞ্জে আ’লীগের সহ-সভাপতিসহ ২২ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ বিভিন্ন মামলার ২২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে থাকা মামলার তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *