নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম, মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), সোহেল রানা এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৮/১০/২০২৬ তারিখ রাত ২১:১০ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন সোনারগাঁ পৌরসভার পুরান টিপরদী সাকিনস্থ মধুমিতা সিএনজি পাম্পের পিছনের ফাঁকা জায়গা হতে ১। মোঃ অভি(২৩), পিতা-মোঃ শাহাদাত হোসেন, সাং-নয়ামাটি, ওয়ার্ড নং-০৪, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ ও তাহার হেফাজত হইতে জব্দকৃত আলামত সর্বমোট ২০০ (দুইশত) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।