বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযান, ৭ প্রতিষ্ঠানের ৭ হাজার ৫০০ টাকা জরিমানা

বগুড়ার ফতেহ আলী বাজারে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৪ আগস্ট) বগুড়া জেলার ফতেহ আলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছ, মাংস, সবজি, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান, মূল্য ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

অভিযানকালে মাছকে তাজা ও চকচকে দেখাতে লাইটের গায়ে সবুজ ও লাল রঙের পলিথিন ব্যবহার করে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে মুরগি ও মাছের ওজন পরিমাপক যন্ত্রের ওপর থাকা ফ্যান সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি খাসি ও ছাগল আলাদাভাবে রেখে বিক্রির নির্দেশনাও দেওয়া হয়েছে।

মূল্য তালিকায় ‘সোনালী মুরগি’ না থাকলে ‘কালার বার্ড’ ও ‘ক্ল্যাসিক’ নাম সংযোজনের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং জেলা পুলিশের একটি চৌকস দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *