মাদক ও সন্ত্রাস নির্মূলে ওসি এমদাদুল হকের দুর্বার অভিযানচৌকস কর্মকর্তাদের নিয়ে একের পর এক অভিযান, সিদ্ধিরগঞ্জে অপরাধীদের মধ্যে আতঙ্ক

মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানার চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে একের পর এক অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে মাদক, চুরি ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের ধারাবাহিক অভিযানে অপরাধীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে মাদক কারবারি, চোর ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কারণে সিদ্ধিরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে বলে দাবি পুলিশের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় দিন-রাত অভিযান পরিচালনা করছেন পুলিশ সদস্যরা। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ অভিযানে চুরি ও বিভিন্ন মামলায় ২৪ জনকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশের এমন তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরছে। তাদের প্রত্যাশা, মাদক ব্যবসায়ী, চোর, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের এই ধারাবাহিক অভিযানকে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা বলছেন, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ও নিরপেক্ষ অভিযান চললে সিদ্ধিরগঞ্জকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করা সম্ভব।

পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যত প্রভাবশালীই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *