শুক্রবার (৪ সেপ্টেম্বর) এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর মরদেহটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহের মুখ টেপ দিয়ে পেঁচানো থাকায় ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
