সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ২১ জন গ্রেপ্তার৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত একজন, সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলায় দুইজন এবং সামারি ট্রায়ালের অভিযুক্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সব মিলিয়ে ওইদিন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ও অভিযোগে সর্বমোট ২১ জন আসামি গ্রেপ্তার হন।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *