ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তদন্তের পরঅস্ত্র-গুলিসহ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিও আটক

অস্ত্র-গুলিসহ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিও আটক

রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও গুলির ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা থানার বিশেষ অভিযানে ডেমরা সেতুর ঢাল এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাব এলাকার জয়নাল জিল্লুরের বাড়িতে অভিযান চালিয়ে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানা ওরফে কাইল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১টি নলা স্টারগান ও ৮ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, গত ২৮ আগস্ট ভোর রাতে সারুলিয়ায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তদন্তের পর পুলিশ অভিযান চালায়।

পুলিশের দাবি, ডেমরার আলোচিত রুবেল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি তাপসকেও এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *