রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকেসাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে শুক্রবার সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও অফিসার্স ক্লাব সূত্র জানায়, সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। ঘণ্টাখানেক পর ভবনের নিচতলায় সিঁড়ির পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নিরাপত্তাকর্মীরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। 

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি রাজধানীর বনানীর জি-ব্লকের ৪০ নম্বর বাড়িতে বসবাস করতেন। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

রমনা থানার ওসি ইয়াসিন মিয়া বলেন, ধারণা করা হচ্ছে তিনি ওই ভবনের সিঁড়ি ও লিফটের পাশের একটি ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে গেছেন। এটি কোনো দুর্ঘটনা নাকি অন্য কিছু রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *