নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মো. হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন এসেছে। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
এদিকে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণকে ঘিরে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানিয়েছেন। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার।