স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ড. আব্দুল মঈন খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঙ্গা ইউনিয়নের পলাশ থানার ইসলামপুরের কৃতিসন্তান এবং সিএনএন বাংলা টিভির পরিচালক মোঃ হিরা মিয়া।
এক অভিনন্দন বার্তায় মোঃ হিরা মিয়া বলেন, ড. আব্দুল মঈন খান একজন বিচক্ষণ, সৎ, ত্যাগী ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ, জনগণ ও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা, প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর হাতে অর্পণ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় অবকাঠামো শক্তিশালী করা এবং নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে একজন যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন। ড. আব্দুল মঈন খানের মতো একজন সৎ ও বিচক্ষণ ব্যক্তিত্ব এ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ হিরা মিয়া বলেন, “ড. আব্দুল মঈন খান শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন প্রজ্ঞাবান ও দেশপ্রেমিক নেতা। তাঁর মতো একজন যোগ্য ও ত্যাগী ব্যক্তির হাতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পিত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। আমি বিশ্বাস করি, তিনি তাঁর মেধা, অভিজ্ঞতা ও সততার মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”
তিনি আরও বলেন, ইসলামপুর তথা পলাশবাসীর জন্য ড. আব্দুল মঈন খানের এই দায়িত্বপ্রাপ্তি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করে মোঃ হিরা মিয়া বলেন, দেশ ও জনগণের কল্যাণে তাঁর প্রতিটি উদ্যোগ সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা।
সবশেষে ড. আব্দুল মঈন খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন সিএনএন বাংলা টিভির পরিচালক মোঃ হিরা মিয়া।
