প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে উল্লেখ করে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে প্রবাসীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক রয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘প্রবাসীদের সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া উচিত। তাদের দক্ষ করে তুলতে সরকার কাজ শুরু করেছে। প্রবাসীদের পাঠানো অর্থে দেশের অর্থনীতি সচল থাকে। তাই তাদের প্রতি রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে।’ 

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘দেশে কর্মসংস্থানের অভাবে তরুণেরা সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। কাজের সুযোগ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *