মতিঝিল বিভাগে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন থানার আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মতিঝিল থানা পুলিশ ১৪ জন, পল্টন থানা ৪ জন, সবুজবাগ থানা ৪ জন, খিলগাঁও থানা ৫ জন, রামপুরা থানা ৫ জন, শাহজাহানপুর থানা ৩ জন এবং মুগদা থানা পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *